ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দি অবস্থায় পুকুরের পানি থেকে মিম (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই রবিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মিম স্থানীয় মমিন মিয়ার কন্যা ও বাকাকুড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

জানা গেছে, মিম প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়ে থাকতো। গত ২২ জুলাই শুক্রবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় মিম। বহু খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি স্বজনরা। পরে রবিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের আবু সাইদ মিয়ার বাড়ির সামনের পুকুরে বস্তাবন্দি অবস্থায় একটি লাশ ভেসে উঠতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

পরে থানা পুলিশ বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে মিমের পরিবারের লোকজন লাশ দেখে তাকে শনাক্ত করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন।

ঝিনাইগাতী থানার এসআই মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে মিমকে শ্বাসরোধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102