ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে পূর্বশত্রুতার জেরে হামলা, স্বামী-স্ত্রীসহ আহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের দিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন, স্থানীয় পোল্ট্রি মুরগির খামারি মাসুদ রানা জনি (৩৮), তার স্ত্রী তাহমিনা আক্তার লিমা (২৮), পিতা হাফিজুর রহমান হেলাল (৬৫) ও মা মাসুদা বেগম (৫৮)। এ ঘটনায় একইদিন রাতে জনির শ্বশুর হাতেম আলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, প্রবাসফেরত মাসুদ রানা জনি প্রায় ১০ বছর আগে নিজ এলাকায় একটি পোল্ট্রি মুরগির খামার গড়ে তোলেন। ওই খামারে জনি নিজে লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়। এতে আশেপাশের কতিপয় দুর্বৃত্ত ঈর্ষান্বিত হয়ে চাঁদা দাবি ও দাবি আদায়ে ব্যর্থ হয়ে তার খামারে বেশ কয়েকবার বিষ প্রয়োগ করে।

সর্বশেষ গত ৬ জানুয়ারি ভোরে তার খামারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগের কারণে কয়েকশ মুরগি মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সরেজমিনে তদন্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ স্থানীয় হযরত আলীর ছেলে মিনাছ আলী (৩০), আনাছ আলী (৩৫) ও স্বপন মিয়া (৩৮), মৃত গমেজ আলীর ছেলে হযরত আলী, মৃত নুরুল হকের ছেলে শফিকুল ইসলাম (৪৫), শফিকুল ইসলামের ছেলে সিফাত (২০), স্ত্রী স্বপ্না বেগমসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে জনিসহ তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে জনি, তার বাবা-মা ও স্ত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে জনির স্ত্রী লিমার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ‘মামলা রেকর্ড করা হয়েছে এবং গতরাতেই হযরত নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102