ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সাংবাদিকের বাড়িতে খড়ের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে শেরপুর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মারুফুর রহমান ফকিরের বাড়ির খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

১২ জুন শনিবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারুফুর রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ওবায়দুর রহমান তুহিন (৩৩) সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সাংবাদিক মারুফুর রহমানের সাথে ওবায়দুর রহমান তুহিন গংদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার ভোরে সাংবাদিক মারুফের বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় তুহিনসহ অন্যান্য দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে সাংবাদিক মারুফ বলেন, তুহিন জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তার বড় ভাই জুয়েলের পরামর্শে আমার বসত বাড়িতে খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে বাড়িঘর পুড়িয়ে মানুষ জনকে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এ আগুন লাগিয়ে দিয়েছে। সময়মতো আগুন দেখতে না পেলে আমার ও আমার বাড়ির আশেপাশের ঘরবাড়ি পুড়ে আরো ভয়াবহ ক্ষতি হতে পারতো। আমি এ ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102