ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বন্যার পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮২ বার পঠিত

শেরপুরে বন্যার পানিতে ডুবে মো. সুমন মিয়া (১৩) ও মো. সুফল মিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৭ নম্বর চর এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহতরা হলো- ডুবারচর দক্ষিণপাড়া গ্রামের কৃষক মো. মহির মিয়ার ছেলে সুমন ও একই গ্রামের কৃষক মো. আমজাদ হোসেনের ছেলে সুফল মিয়া। তারা দুজন স্থানীয় কামারের চর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলতে গিয়ে স্রোতের মধ্যে পড়ে পানিতে তলিয়ে যায় দুই বন্ধু। পরে অন্য বন্ধুরা তাদেরকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাদের নিথর দেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা স্বীকার করে কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, দুই ছাত্র মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102