ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরের সদর উপজেলার চরপক্ষীমারীতে বিদ্যুতায়িত হয়ে মো. আবু রায়হান নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে টেলিভিশনের প্লাগ লাগাতে গিয়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু আবু রায়হান সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের খাসপাড়ার মো. নজরুল ইসলামে ছেলে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু আবু রায়হান তাদের শোবার ঘরে থাকা টেলিভিশনের প্লাগ লাগানোর সময় তার একটি আঙ্গুল বৈদ্যুতিক প্লাগের ভিতরে ঢুকে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল মিয়া ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। পরে তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102