ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

‘টেকসই দুগ্ধ শিল্প : সুস্থ মানুষ, সবুজ পৃথিবী’-প্রতিপাদ্যে শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে।

১ জুন বৃহস্পতিবার জেলা এ উপলক্ষে দুপুরে জেলা প্রাণী সম্পদ কার্যলয় মিলনায়তনে র‍্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কৃষিবিদ ফখরুল জামান জুয়েল বিপিএম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: আহসানুল হাবিব হিমেল, ভেটেনারী অফিসার হেলেনা খাতুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনের জন্যে প্রয়োজন নিরাপদ প্রাণিজ আমিষ। প্রাণিসম্পদ বিভাগ নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের কারিগর হিসেবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে শেরপুর জেলায় ক্রমশ দুধের উৎপাদন বৃদ্ধি পেয়ে দুগ্ধ উদ্বৃত্ত জেলায় পরিণত হয়েছে।

দুধ পানের অভ্যাস গড়ে তুলতে অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষার্থীদের দুধ পান করানো হয়। জেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে দুধ পান কর্মসূিচ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিশু চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাগণ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়াসহ বিভিন্ন এলাকার খামারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102