শেরপুর প্রতিনিধি: শেরপুরের পৌর এলাকার মোবারকপুর মহল্লায় মহান বিজয় দিবস-২০২০ পালন উপলক্ষে বিভিন্ন বয়সের খেলোয়াড়দের অংশ গ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে “আখের মামুদ বাজার ছাত্র কল্যাণ সংস্থা” কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার ।

এসময় আরও উপস্থিত ছিলেন আখের মামুদ বাজার বণিক সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, আখের মামুদ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল করিম, মোশাররফ হোসেন মশর, বাবুল মিয়া, আরিফুল ইসলাম আকিব, আঃ আলী, ডাঃ এস আর ডি আলম,মাসুদ আলম, আবু রাশেদ, এরশাদ আলী, রাজু আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।

ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি ছানুয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল-আমিন, তুহিন, ফারুক, আনোয়ার, মাসুদ, ইয়াসিন, মনি, আশরাফুল, হৃদয়, স্বাধীন,
হাবিবুল্লাহ, শাকিলসহ অন্যান্য সদস্যরা ক্রীড়া পরিচালনা করেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।