ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে মাহবুব ফ্যাশনের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত


শেরপুর প্রতিনিধি
; শেরপুরের অভিজাত গার্মেন্টস পোশাকের দোকান মাহবুব ফ্যাশনের ২১ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১১ জানুয়ারি সোমবার দুপুরে শহরের রঘুনাথবাজারস্থ মাহবুব ফ্যাশনের প্রধান শো-রুম থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এখানে ২১ বছর পূর্তির কেক কাটা হয়।

ওইসব অনুষ্ঠানে মাহবুব ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ মাহবুব আলম, উপদেষ্টামণ্ডলীর সদস্য নাহিদ শেখ, নাইম শেখ, মাসুদ রানা, আমিনুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ওইসময় মাহবুব ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মুহাম্মদ মাহবুব আলম সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দোকানে সবসময় সকল বয়সী মানুষের মানসম্মত ও আধুনিক ডিজাইনের তৈরি পোশাক সূলভ মূল্যে বিক্রি করা হয়। সবার সহযোগিতায় বর্তমানে শেরপুর শহরে তার প্রতিষ্ঠানের দুটি শাখা চালু রয়েছে।

উল্লেখ্য, ২০০০ সনের ১১ জানুয়ারি শহরের রঘুনাথবাজার এলাকার সম্পদ প্লাজা ভবনে প্রথম মাহবুব ফ্যাশনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ওই শো-রুমসহ শহরের মুন্সীবাজার এলাকার মোজাম্মেল টাওয়ারে মাহবুব ফ্যাশনের আরেকটি শাখা চালু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102