ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে যুবদলের সভাপতি মাসুদের উদ্যোগে দোয়া ও ইফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত
৩১ দফা বাস্তবায়নে শেরপুরে যুবদলের মতবিনিময় ও ইফতার মাহফিল

শেরপুর সদরের কামারেরচর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বিকেলে শেরপুর জেলা সদরে কামারেরচর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগিতায় শেরপুর জেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলাম মাসুদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো: শফিকুল ইসলাম মাসুদ। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আজহার আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবুসহ আরো অনেকে।

এসময় সফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম। আপনারা আমাকে ভোট দিয়েছিলেন। আমি নির্বাচিতও হয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ জোর করে আমাকে ফেল করায়। মামলা হামলা নির্যাতনের কারণে আপনাদের সাথে দেখা করতে পারিনাই। স্বৈরাচারের পতনের পর এখন আমরা মুক্ত। কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মীদের জনসাধারণে পাশ্বে থাকতে হবে। জনগনকে কোনভাবেই হয়রানি করা যাবেনা। সামনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে এ এলাকার উন্নয়ন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102