ads
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে যুবলীগের একাংশের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

শেরপুরঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরে আনন্দ র্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় যুবলীগের ব্যানারে র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে শেরপুর পৌর পার্কে গিয়ে শেষ হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা যুবলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো: নূর ইসলাম।

শেরপুর জেলা তাতীলীগের ১ম যুগ্ন আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান রুমান, সদস্য আব্দুর বারী বিপ্লব, শহর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান, ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মস্তুফা মস্তু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মতিন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আরিফুল ইসলাম অপু, মনিরুল ইসলাম মনির, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো: ইয়াছিন, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন, অন্যতম যুবলীগ নেতা সরোয়ার হোসেন সুজন প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা রেজাউল করিম, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ইমরান হোসেন, মো: জনিসহ জেলা ও শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য – দীর্ঘদিন জেলা যুবলীগের কমিটি না হওয়ায় জেলা শহরের ভিন্ন ভিন্ন জায়গায় যুবলীগের ব্যানারে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102