ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য, নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সদর উপজেলার মুন্সীরচর পশ্চিমপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার স্ত্রী কাকলী বেগম (৩২) ও তার শ্যালিকা জামালপুরের সরিষাবাড়ীর কাবিল মিয়ার মেয়ে মোছা. কাকন (২৮)।

সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা দুইটার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬০ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইনসহ মদ ও বিয়ার উদ্ধার করা হয়। একইসাথে দেশীয় ধারালো অস্ত্র ও মাদক বিক্রির নগদ সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়। ওইসময় মাদক ব্যবসায়ী বাবুলের স্ত্রী কাকলী বেগম ও তার শ্যালিকা মোছা. কাকনকে গ্রেপ্তার করা হয়। তবে কৌশলে আগেই পালিয়ে যায় বাবুল মিয়া। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনীর শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর তাউসিফ বিন হাসান, ক্যাপ্টেন মো. নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102