ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন, মাঠে আছে সেনাবাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন কার্যকর করতে ইতোমধ্যে কঠোর অবস্থানে শেরপুর জেলা প্রশাসন। সকাল থেকেই শেরপুর পৌর শহরের সব গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে বের হবার দায়ে ইতোমধ্যে কয়েকজনকে আটক করাও হয়েছে। এদিকে জেলা প্রশাসনের সাথে মাঠে কাজ করছে জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকেও শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে টহল।

এদিকে লকডাউন কার্যকর করতে আজ সকাল থেকেই শেরপুরে কাজ করছে সেনাবাহিনীর ১০০জন সদস্য, ২প্লাটুন বিজিবি ও ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার সদস্য। এছাড়া জেলা প্রশাসনের সকল নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ কর্মকর্তাদের শহরের বিভিন্ন প্রান্তে সচেতনতা সৃষ্টি ও লকডাউনের নির্দেশনা মানাতে কাজ করতে দেখা গেছে।

একই চিত্র শেরপুরের সবগুলো উপজেলাতেও। প্রতিটি উপজেলায় সকাল থেকেই বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহলে মানুষ ঘর থেকে বের হয়নি। কিন্তু ভ্রাম্যমান আদালত ও টহল শেষেই সাধারণ মানুষের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102