ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে শিকারিদের অত্যাচারে বিলুপ্ত প্রায় বকবাড়ির বক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে রক্ষণাবেক্ষণের অভাব ও পাখি শিকারিদের অত্যাচারে হারিয়ে যেতে বসেছে বকবাড়ির বক পাখিগুলো। এ বকবাড়িটি হচ্ছে উপজেলার বাঘবেড় গ্রামের বজেন্দ্র চন্দ্র বর্মনের বাড়ি। সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া বক পাখির এই অভয়াশ্রমকে সরকারিভাবে রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সূত্রে জানা গেছে, দেশ স্বাধীনের পুর্বে থেকেই বজেন্দ্র চন্দ্র বর্মনের বাড়িতে বক পাখির অভয়ারন্য গড়ে উঠে। শত শত বক পাখি তাঁর বাড়ির বাঁশ ঝাড়ে অবস্থান করে। এসব পাখির অভয়ারন্য দেখতে প্রতিদিন এলাকার শতশত মানুষের ভীড়জমে ওই বাড়িতে। বজেন্দ্র চন্দ্র বর্মন বক পাখি গুলোকে পরিচর্চা করতেন। অনেক সময় বকগুলো তার ঘরে নেমে এসে আহার করতো। বজেন্দ্র চন্দ্র বর্মনের শরীরে এসে বসতো বক পাখি। তখন থেকেই বজেন্দ্র চন্দ্র বর্মনের বাড়িটি বক বাড়ি হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। গত প্রায় এক বছর পূর্বে বজেন্দ্র চন্দ্র বর্মনের মৃত্যু হয়। তিনি মারা যাওয়ার পর থেকেই বিপর্যয়ের মুখে পরে বক পাখিগুলো। রক্ষণাবেক্ষণের অভাব ও পাখি শিকারীদের অত্যাচারে দিন দিন বকগুলো এখন প্রায় বিলপ্তির পথে।

বজেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে সতিন্দ্র চন্দ্র বর্মন, সুকেন্দ্র চন্দ্র বর্মন ও রমেশ চন্দ্র বর্মন জানান, বর্তমানে যে পরিমানের বক পাখি রয়েছে সরকারিভাবে রক্ষণাবেক্ষণের ব্যাবস্থা করা গেলে এখনও অভয়ারন্যটি টিকিয়ে রাখা সম্ভব। তারা জানান, বকগুলো আহার করতে গেলে আশপাশের শিকারীরা ধরে নিয়ে যায়। আবার রাতের অন্ধকারে প্রতিবেশীরা বাঁশ ঝাড়ে উঠে ধরে নিয়ে যায়। তাদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বক পাখি গুলোকে রক্ষা করা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102