ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র লেপ বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লায় দরিদ্র শীতার্তদের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে মোবারকপুর কল্যাণ সংস্থার উদ্যোগে এসব লেপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবারকপুর কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আবু লায়েস মুহাম্মদ বজলুর করিম।

মোঃ নাজিবের সঞ্চালনায় সংস্থার সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আখের মামুদ নূরানীয়া হাফেজীয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল করিম, ফারুক আহমেদ, মুসলিম উদ্দিন, আবুল কাশেম, মোশাররফ হোসেন মসো, মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির সহকারী পরিচালক মোঃ নাঈম ইসলাম, মোবারকপুর কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম, সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক আকবর আলি, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া সম্পাদক জনি, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্য রাফী পুষ্পসহ অন্যান্য সদস্যরা।

আবু লায়েস মুহাম্মদ বজলুর করিম বলেন, ‘করোনার মহামারীর সময় আমরা ছিন্নমূল মানুষদের পাশে ছিলাম। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মধ্যে লেপ বিতরণ করছি।

এসময় প্রায় ৪২ জনের মাঝে এসব লেপ বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102