ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপু‌রে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪৪ বার পঠিত

শেরপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল রবিবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সময় টিভির জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম হিরা। ওইসময় প্রেসক্লাবের সহ-সভাপতি আসাদুজ্জামান মোরাদ, জেলা পরিষদের সাবেক সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, শেরপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, মিষ্টান্ন ব্যবসায়ী বাপ্পী দে, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, তারিকুল ইসলাম, মইনুল হোসেন প্লাবন, শাহরিয়ার শাকির, হামিদুর রহমান, রাজাদুল ইসলাম বাবু, অভিজিৎ সাহাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে অতিথিবৃন্দ সকলকে নিয়ে সময় টিভির ১১ বর্ষে পদার্পণের কেক কাটেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102