ads
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সহিংসতায় স্থগিত সাত কেন্দ্রের ভোট ৩০ নভেম্বর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচন

গত ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় স্থগিত সাত কেন্দ্রের পূণরায় ভোট গ্রহণ করা হবে আগামী ৩০ নভেম্বর।

কেন্দ্রগুলো হচ্ছে কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া ইউনিয়নের গনইবড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

এরমধ্যে দূর্গম এলাকা হওয়ায় কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট কামারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট ডুবারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রহণ করা হবে বলে জানান ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান।

এব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সানিয়াজ্জামান তালুকদার জানান, ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার অনুষ্ঠিত নির্বাচনে যে সাতটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিলো সেসব কেন্দ্রের পূণঃ ভোট গ্রহণ করা হবে ৩০ নভেম্বর। এবার এসব কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102