ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এ ঘটনায় প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিয়েছে শেরপুর প্রেসক্লাব। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।

পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় মাদক চোরাকারবার ও অবৈধভাবে বালু উত্তোলন সম্পর্কিত খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

আহত সাংবাদিকেরা হলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ (সাম্প্রতিক দেশকাল), সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন (স্থানীয় অনলাইনের প্রকাশক) এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শফিউল আলম সম্রাট।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শ্রীবরদী থানায় ১৫ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সাংবাদিক নেতারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102