ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৮ বার পঠিত
শেরপুরে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের ১০লাখ টাকার চেক বিতরণ

শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন অনুদানসহ অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

২০ আগস্ট রবিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে ও শেরপুর প্রেসক্লাবের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ৩৪ জন সাংবাদিকের মাঝে মোট ১০ লক্ষ ২০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ২০১৪ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন। ওই ট্রাস্টের আওতায় সারাদেশে সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলীয় বিবেচনা না করে সকল মতাদর্শের সাংবাদিকরা ওই কল্যাণ ট্রাস্টের সুবিধা ভোগ করছেন। তিনি সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে সাদাকে সাদা ও কালোকে কালো বলার সৎসাহস নিয়ে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি এলাকার সমস্যা-সম্ভাবনার পাশাপাশি সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল।

ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, অনুদানের চেকপ্রাপ্ত সাংবাদিকগণসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102