ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে স্কুলের টয়লেটে শিক্ষার্থীর বিবস্ত্র মরদেহ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

শেরপুরে ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের টয়লেট থেকে মোহাম্মদ রিমন নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বস্ত্রহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ওই স্কুল থেকে লাশ উদ্ধার করা হয়।

রিমন পার্শ্ববর্তী খুনুয়া গ্রামের মোহাম্মদ সাগর মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গেল বৃহস্পতিবার সন্ধ্যায় রিমন স্কুল থেকে বাড়ি ফিরে। একই দিন রাতে নানির বাড়িতে যাওয়ার কথা বলে সে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

শুক্রবার দুপুরে স্কুলের নৈশপ্রহরী টয়লেটে রিমনের মরদেহ দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ডিবি পুলিশের পৃথক টিম।

রিমনের বাবা-মা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো।

সিআইডি কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ জানান, রিমনের শরীরের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে, ওই শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সদর থানার ওসি বসির আহমেদ বাদল।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া জানান, ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102