ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৯ বার পঠিত
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

শেরপুর: যুবকদের হাতে-হাতে কোদাল। ভাঙা সড়ক সংস্কারকরণের কাজ চলছে। কেউ ট্রলি গাড়ি হতে মাটি নামাচ্ছে, কেউবা মাটি ভরাট করছে। বুধবার (৩১ মে) দুপুরে এমন দৃশ্য দেখা গেছে শেরপুর সদরের চরশেরপুরে ইউনিয়নের যোগিনীবাগ এলাকার গ্রামীণ সড়কে।

স্বেচ্ছাসেবী যুবকরা জানায়, যোগিনীবাগ পূর্বপাড়া জামে মসজিদ হতে রামকৃষ্ণপুর সংযুক্ত রাস্তা বৃষ্টির পানিতে ঢলে ২০১৮ সালে ভেঙে যায়। এতে এলাকার শতাধিক পরিবার দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন ধরে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ওই সংস্কারের উদ্যোগ এলাকার যুবকরা।

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার


বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, এলাকার বাসিন্দা হারুন অর-রশিদ, আঃ সাত্তার, ইব্রাহিম খলিল, রনি আহম্মেদ, ফজল শেখ, রাজু মিয়া, সিডি সুমন (সুপালী), রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, সিরাজুল হক, জুয়েলসহ ২৫-৩০ জন তরুণ-যুবক মিলে রাস্তা মেরামতের কাজ করছে। বস্তাতে মাটি ভরে ভেঙ্গে যাওয়া রাস্তায় দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে তারা।

রনি আহমেদ বলেন, অতিবৃষ্টিতে স্থানীয় ‘জনতা যুব সড়ক’টি প্রায় ৩’শ ফিট ভেঙে পাশের পুকুরে চলে যায়। এমন পরিস্থিতিতে চলাচল বন্ধ হয়ে ওই এলাকার শতাধিক মানুষ চরম দুর্ভোগে পড়েন। ২০১৮ সালের পর থেকে সংস্কারের কেউ উদ্যোগ নেয়নি। উপায় না পেয়ে স্থানীয় যুবকরা মুরুব্বিদের পরামর্শে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়।

স্থানীয় যুবক জাকারিয়া হোসেন জানান, ওই সড়ক দিয়ে স্থানীয়রাসহ বিভিন্ন এলাকার লোকজন মানুষ চলাচল করে। প্রতিদিন রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল যাতায়াত করত। কিন্তু সড়ক ভেঙ্গে যাওয়ায় এসব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামত হওয়ায় সাময়িকভাবে চলাচল স্বাভাবিক হবে। এতে এ পথে চলাচল স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষার্থী, স্থানীয় মসজিদের মুসল্লীরা, হাটের পথচারীরা উপকৃত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102