ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপু‌রে হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩১ বার পঠিত
পৌর শহরের বাহার বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়

শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা ও অপপ্রচারের প্রতিবাদে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মে) বি‌কে‌লে ভুক্তভোগী পৌর শহরের কলাকান্দা এলাকার রেজাউল করিম ফাক্কুর আয়োজনে পৌর শহরের বাহার বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তার প‌ক্ষে লিখিত বক্তব্য পাঠ ক‌রেন তার স্বজন আলমাছ। তি‌নি ব‌লেন, ফাক্কুর প্রতিবেশী আব্দুল হালিম গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। তার পৈত্রিক জমি জবর দখলের জন্য প্রতিপক্ষ হামলার চেষ্টা ও ফেসবুকসহ বিভিন্নস্থানে তা‌কে হেয় করার উ‌দ্দে‌শ্যে নানা অপপ্রচার করে আসছে। এমনকি জীবননাশের হুমকি দেয়া হ‌চ্ছে। এ‌তে ফাক্কু ও তার পরিবার নিয়ে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন।

লি‌খিত বক্তব‌্য আ‌রো ব‌লেন, এই জ‌মির জন‌্য ই‌তেপূ‌র্বে রা‌তের আধা‌রে ফাক্কুর বাবা‌কে খুন ক‌রে হা‌লিমগংরা। এখন তার বাবার ম‌তো তা‌দের‌কে প্রা‌ণে মারার হুম‌কি দি‌চ্ছে। পাশাপা‌শি ফেসুবকসহ বিভিন্ন সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফাক্কু ও তার প‌রিবার‌কে নি‌য়ে কুরু‌চিপূর্ণ নানা ছ‌বি ও লেখা দি‌চ্ছেন ওই গং‌দের ম‌ধ্যে মাসুদ। ই‌তোম‌ধ্যে তারা ভ‌য়ে থানায় সাধারণ ডা‌য়ে‌রিও ক‌রে‌ছেন।

এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর পরিবারের সদস্যসহ গণমাধ্যম কর্মীরা।

তবে সংবাদ সম্মেলনের এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষ আব্দুল হালিম। তিনি বলেন, ফাক্কু আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমরা ন্যায় বিচারের আশায় তার বিরুদ্ধে মামলা করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102