ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে হু হু করে বাড়ছে করোনাঃ গত ২৪ ঘন্টায় শনাক্ত ৪৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরে করোনা সংক্রমণের এক বছর আড়াই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ৪৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তন্মধ্যে শেরপুর সদরে ৪৮ জন এবং নকলা ১ জন রয়েছেন। সব মিলিয়ে এ জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২ জন। এর আগে চলতি মাসের গতকাল বুধবার (১৬ জুন) এক দিনে সর্বোচ্চ ২৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৮৯ ভাগ।

সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, ১ থেকে ১৭ জুন পর্যন্ত জেলায় ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন তিনজন। সংক্রমণ ঊর্ধ্বমুখীর কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১১ জুন থেকে পৌর এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাই করোনার বিস্তার রোধে জনসাধারণকে সচেতন হতে এবং মাস্ক ব্যবহারসহ যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। অন্যথায় সংক্রমণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে করোনা চিকিৎসায় স্বাস্থ্য বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত শনাক্ত ১ হাজার ২ জনের মধ্যে শেরপুর সদরে ৫৯৩ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ৭৫২ জন। আর ১৮ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102