মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শেরপুর থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইয়াছিনুল হক এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক জনাব পরিমল চন্দ্র দেব ও পুলিশ পরিদর্শক জনাব বদিউজ্জামান এর সার্বিক তত্বাবধানে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম এর কাছে গোপন সংবাদ আসে একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে বাসে এসে শেরপুর গোল চত্বরে নামবে।
উক্ত তথ্যের ভিত্তিতে এসআই ইফতেখার ইসলাম এর শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম রাত অনুঃ ১২.৩০ থেকে শেরপুর মুক্তিযুদ্ধা চত্বর এর আশপাশ এলাকায় সাদা পোশাকে অপেক্ষা অবস্থান নেয় ।
রাত প্রায় ১.২০ ঘটিকার দিকে আল-মোবারাকা পরিবহনের একটি গাড়ি শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এর উত্তর পার্শ্বে পৌছা মাত্র পুলিশ বাসটিতে তল্লাশী শুরু করলে একটি লোক পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে শেরপুর ফাঁড়ির চৌকস দলটি আসামী এমদাদুল ইসলাম (২৮), পিতা-মৃত আঃ হাসিম, সাং-তলেরবন, থানা-দক্ষিন সুনামগঞ্জ জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করে।
আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার কোমরে জ্যাকেট এর নিচে বেল্ট দ্বারা বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার সহ উক্ত মাদক সম্রাটকে জনতার সামনে গ্রেফতার করে পুলিশ । আসমীর বিরুদ্ধে উপরোক্ত আলামত সহ একটি মাদক মামলা রুজু করা হয়েছে ।