ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে ২৩ জনকে কামড়ালো এক কুকুর, এলাকায় আতঙ্ক সৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৫ ঘণ্টার মধ্যে ২৩ জনকে কামড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছ এক পাগলা কুকুর। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলা শহরে। ভুক্তভোগীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে লছমুনপুরের কুসুম হাটি নামক জায়গা থেকে শুরু করে শহরের পূর্ব ও পশ্চিম শেরী, কসবা মহল্লায় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে কুকুরটি।

এ বিষয়ে স্থানীয় হাসপাতাল থেকে জানানো হয়েছে, কুকুরটি কারো হাতে, কারো পায়ে, কারো আবার পিঠে কামড়িয়েছে। সে যাকে যেভাবে পেয়েছে সেভাবেই কামড়িয়েছে। অনেকের কামড়ানোর স্থানে মাংস উঠে গেছে।

শেরপুর সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন জানিয়েছেন, কুকুরটি কয়েক ঘণ্টার ব্যবধানে ২৩ জনকে কামড়িয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, কুকুরটি আটকের জন্য চেষ্টা করা হচ্ছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে ধারণা করছেন কুকুরটি হয়তো এলাকা ছেড়ে পার্শ্ববর্তী কোনো এলাকায় প্রবেশ করেছে। এছাড়া কুকুরটি আটকের জন্য পৌরসভার কনজারভেনসি শাখাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102