ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের পক্ষ হতে সাংবাদিকদের করোনা মুক্তির জন্য দোয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; প্রাণঘাতী করোনায় কাবু সারা পৃথিবী। এ যুদ্ধে প্রথম সারির যোদ্ধা সাংবাদিকরাও আক্রান্ত হচ্ছে। শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা ও এস এ টিভির জেলা প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেলের বাবা-মা এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস এম জুবায়ের’এর করোনা থেকে মুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার বাদ জুমা আখের মামুদ বাজার জামে মসজিদ, এবং কসবা কাঠগড় জামে মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়। এতে করোনায় আক্রান্ত সাংবাদিক ও তাদের আত্মীয় স্বজনের জন্য এবং সারা বিশ্ববাসীর জন্য রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।

সংগঠনের সভাপতি জুবায়ের রহমান বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা সোহেল ভাইয়ের বাবা-মা এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের বাড়িতে আইসোলেশনে আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ বলেন, করোনা আক্রান্ত সাংবাদিক ও তাদের স্বজনদের জন্য আমরা সংগঠনের পক্ষ হতে রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়। সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ হয়ে আবার কর্মচাঞ্চল্যতায় ফিরে আসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102