ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর জেলা বিএনপি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে `সাংস্কৃতিক অনুষ্ঠান’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

শেরপুরে ৭ নবেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শেরপুর জেলা শহরের থানা মোড় মুক্ত মঞ্চে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলী।

অনুষ্ঠানে বিভিন্ন গান পরিবেশন করেন- রিয়া, জেসমিন, রাজু প্রমুখ।

এছাড়া ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের উপর একক নাট্য অভিনয় করেন হারুন অর রশিদ।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আওয়াল চৌধুরী ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির সভাপতি ও মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, বাদল, শফিকুল ইসলাম শিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা, জেলা কৃষক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম গোল্ডেন, থানা যুবদলের সভাপতি মো. পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক আওয়াল, শেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক রেহানা আক্তার লিপি, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102