ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর জেলা রেজিস্ট্রারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৩ বার পঠিত
শেরপুর জেলা রেজিস্ট্রারের বদলি জনিত বিদায় সংবর্ধনা

শেরপুর: শেরপুর জেলা রেজিস্ট্রিার হেলাল উদ্দিনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধা ৭ টার দিকে শেরপুর জেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, জেলা দলিল লেখক সমিতি ও নকল নবিশগণ বিদায়ী জেলা রেজিস্ট্রার এর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

শেরপুর প্রধান সহকারি কাশেম মোঃ ফিরুজ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদায়ী জেলা রেজিস্ট্রিার হেলাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আবু বক্কর, হেড ক্লার্ক রৌশনারা।

এ সময় বিদায়ী জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম বলেন, এই ডিপার্টমেন্টকে আপনাদের ডিপার্টমেন্ট হিসেবে ধরে রাখতে হলে যার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেক সাব-রেজিস্ট্রারকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। একজন গ্রাহক যখন আপনার উপর তার কাগজপত্রগুলো দিয়ে আস্থা রাখছে, আপনি গ্রাহকের সে আস্থা সমুন্নত রাখতে আন্তরিকতার পরিচয় দিন। আপনারা গ্রাহকের কাগজপত্র গুলো দেখে আইনসম্মতভাবে যেটা সঠিক সেভাবে দলিল লিখবেন, এর বাইরে কিছু করবেন না।

দলিল লেখকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা স্থানীয় লোক আর সাব রেজিস্ট্রাররা অন্য জেলা থেকে এখানে এসে কাজ করে। আপনাদের দলিল লেখা বা কোন কাজের মাধ্যমে যেন সাব রেজিস্ট্রাররা বিব্রত না হয়। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ভালোবাসার মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। আপনারা পারস্পরিক ভালোবাসা ও কাজ দিয়ে শেরপুর জেলার সকল রেজিস্ট্রি অফিসকে একটি পরিবেশ বান্ধব সুন্দর রেজিস্ট্রি অফিস হিসেবে গড়ে তুলবেন।

বিদায়ী বক্তব্যে চাকরিকালে সার্বিক সহযোগিতার জন্য জেলার সকল সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখকদের ধন্যবাদ জানান বদলি হওয়া জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন।

সাব রেজিস্ট্রার আবুল এর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন-জেলা ও সদর রেজিস্ট্রার-এর সকল সরকারি কর্মচারী বৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- শেরপুর জেলার সকল নকল নবিশগণ, শেরপুর সদর-এর দলিল লেখকবৃন্দ।

জানা যায়, তিনি ২০২০ সালের জুন মাসে শেরপুর জেলা সাব রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন শুরু করে ২০২৩ সালের জুন মাসে বদলি হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102