ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর পৌরসভার ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; নতুন করে কোন প্রকার করারোপ ছাড়াই শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে জন্য ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সাংবাদিক এবং নাগরিক ও সুশীল সমাজসহ টিএলসিসি সদস্যবৃন্দের (টাউন লেবেল কো-অর্ডিনেশন কমিটি) উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

এদিন একইসাথে গত অর্থবছরে (২০২০-২০২১) ৫৪ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৪৯৬ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। বাজেটে কোনো নতুনত্ব না থাকলেও পৌর মেয়র বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শহরের বিভিন্ন প্রতিষ্ঠানসহ নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানান। সেইসাথে বৃহত্তর ময়মনসিংহের প্রাচীনতম দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার ১৬০ টাকা আয় এবং ১৫ কোটি ১৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন, অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, ডিপিপি, জলবায়ু প্রকল্প ও মূলধনসহ ৬১ কোটি ১৩ লাখ ৯ হাজার ৮৩৪ টাকা আয় এবং ওইসব খাতে মোট ৫১ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে সর্বমোট ৬৬ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ব্যয় বাদে উদ্বৃত্ত ধরা হয়েছে ১০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা। প্রস্তাবিত বাজেটে পরিচ্ছন্ন্ শহর গড়তে ড্রেন ও রাস্তাঘাটের উন্নয়ন, বৃক্ষরোপন অভিযান, নারীর ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, লাশবাহী গাড়ী ক্রয়, বিনোদনের জন্য ‘শেখ রাসেল মাল্টিপারপাস স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ’ এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে পৌর জাদুঘরের উন্নয়ন, করোনাকালে ইমার্জেন্সি অক্সিজেন ব্যাংক ও সংকটে থাকা পৌরবাসীদের সহায়তার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর পরিষদের কাউন্সিলরা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102