শেরপুর প্রতিনিধি; ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ৮ ফেব্রুয়ারি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে শহরের ডিসিগেইট, জেলা আইনজীবী সমিতি, কলেজমোড়, খরমপুর, নিউমার্কেট, থানামোড়, গোয়ালপট্টি ও বটতলাসহ বিভিন্ন জায়গায় ওই গণসংযোগ করেন। পরে ডিসি গেইট মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী এডভোকেট আধার। ওইসময় তিনি পরিচ্ছন্ন, নান্দনিক ও ডিজিটাল শহর গড়ার লক্ষ্যে তার পক্ষে ভোটারদের দোয়া, সমর্থন ও রায় প্রত্যাশা করেন। ওইসময় তার সাথে এডভোকেট সুরুজ্জামান, এডভোকেট নূরে আলম হীরা এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, এডভোকেট তাজুমুল ইসলামসহ তার কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মেয়রপ্রার্থী আধার শহরের খোয়ারপাড় শাপলাচত্ত্বর মোড়ে গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন তিনি শহরের প্রতিটি মহল্লায় একাধিকবার ভোটারদের দোড়গোড়ায় পৌঁছে ব্যাপক গণসংযোগ করার মধ্য দিয়ে তাদের আস্থা অর্জন করেন। কিন্তু মনোনয়নবঞ্চিত হওয়ায় বৃহত্তর উত্তর-পশ্চিমাঞ্চলসহ খোদ শহরের হাজার হাজার ভোটারের চাহিদার দিকে তাকিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।