ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর পৌর নির্বাচনঃ স্বতন্ত্র মেয়রপ্রার্থী আধারের প্রচারণার মাইক-ইজিবাইক ও কেন্দ্র ভাঙচুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার মাইক ও ব্যাটারিচালিত ইজিবাইকসহ নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় শহরের জেলা সদর হাসপাতাল রোডে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে ওই ভাঙচুর চালায় কয়েকজন সন্ত্রাসী। ওইসময় মাইক প্রচারক ও ইজিবাইক চালককেও লাঞ্ছিত করে সন্ত্রাসীরা। সেইসাথে নৌকার প্রচারণা ছাড়া অন্য কোন প্রার্থীর প্রচারণা করা যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া শহরের পূর্বশেরী নির্বাচনী কেন্দ্র, দিঘারপাড় কলকল বাজার কেন্দ্র ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, শনিবার দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি মাইক ও ইজিবাইক দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধারের নির্বাচনী প্রচারণার জগ প্রতীকের প্রচারণা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে মাইক প্রচারণার একটি ইজিবাইক শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মোড়ে পৌঁছলে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল ইজিবাইক থামিয়ে মাইক ও ইজিবাইক ভাঙচুর করে। ওইসময় প্রচারক জাহিদুল ও ইজিবাইক চালক রুমান মিয়াকে লাঞ্ছিত করে। এর একটু পর ডিজিটাল মাইক সার্ভিসের আরও একটি মাইক ভাঙচুর এবং প্রচারক সোহেল মিয়া ও ইজিবাইক চালক উসমান মিয়াকে লাঞ্ছিত করে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে মেয়র প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, গত কয়েকদিনে শহরের পূর্বশেরী, দিঘারপাড় কলকল বাজার কেন্দ্র ভাঙচুর ও বন্ধ করে দেওয়াসহ বারাকপাড়া এলাকায় প্রচারণার মাইক ভাঙচুর এবং নানাভাবে বিভিন্ন কেন্দ্রে আমার কর্মী-সমর্থকদের হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে অবহিত করা হয়েছে। আজকের ঘটনাতেও থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। আমার জগ প্রতীকের সুসংহত অবস্থান দেখে একজন প্রার্থীর সমর্থকরা এরকম হামলা চালাচ্ছে- যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়।

রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পায়নি এখনো। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102