ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর প্রেসক্লাবঃ সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিলেন যারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে মো. মেরাজ উদ্দিন ও আদিল মাহমুদ উজ্জল মনোনয়নপত্র জমা করেছেন। তাঁরা ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা করেছেন। এ পদে আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন বর্তমানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের শেরপুর প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ নির্বাচনের ভোটার বেশ কয়েকজন সাংবাদিক জানান, মো. মেরাজ উদ্দিন বর্তমান পদ ধরে রাখতে, আর আদিল মাহমুদ উজ্জল যুগ্ম সাধারণ সম্পাদক থেকে একধাপ এগিয়ে সাধারণ সম্পাদক পদ দখল করতে নির্বাচনে অংশ নিচ্ছেন। ২৭ ফেব্রুয়ারি শনিবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে তাদের ভাগ্য নির্ধারণ হবে।

শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করতে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন জি.এম আজফার বাবুল, এম.এ হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, সুব্রত কুমার দে ভানু, সাবিহা জামান শাপলা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান সভাপতি পদে, জি.এম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি পদে ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যরা মিলে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ কমিটির পরামর্শে ও দিক নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ৭৭ জন ভোটারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102