শেরপুর জেলা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শেরপুর প্রেসক্লাব লকডাউন করা হয়েছে। আগামী ২৪ জুন পর্যন্ত শেরপুর প্রেসক্লাবের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
১৩ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেরপুর প্রেসক্লাবে সকল প্রকার সংবাদ সম্মেলন ও সভা-সমাবেশসহ সকল কার্যক্রম বন্ধের কথা জানান।