ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি

শেরপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার পঠিত

ঐতিহ্যবাহী শেরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২২ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি হিসাবে এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল।

নবগঠিত শেরপুর প্রেস ক্লাবের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন কার্যকরী সভাপতি দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এস. এ. শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক এসএ টিভি/খোলা কাগজের জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল ও দৈনিক ভোরের ডাক/ইসলামিক টিভির জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ, কোষাধ্যক্ষ নিউজটুয়েন্টিফোর টেলিভিশন/আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক বাংলা টিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি নাঈম ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য দৈনিক জনকণ্ঠ/বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এসকে সাত্তার, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দিগন্ত টিভির জেলা প্রতিনিধি মুকসিতুর রহমান হীরা, দৈনিক তথ্যধারার চীফ রিপোর্টার আসাদুজ্জামান মোরাদ, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের রহমান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের জেলা প্রতিনিধি কাজী মাসুম, সময় টিভির স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা, দৈনিক মুক্ত আলোর জেলা প্রতিনিধি হোসাইন আহম্মদ মোল্লা মামুন ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির।

এদিকে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাগণ প্রেসক্লাব মিলনায়তনে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা করাসহ জেলার সকল সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন। একইসাথে নবনির্বাচিত কর্মকর্তারা তাদের দায়িত্ব পালনে জেলার সরকারি-বেসরকারি সকল অফিসসহ রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102