ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুর -১ আসন: ট্রাক প্রতীকে ভোট চাইলেন জেলা পরিষদের চেয়ারম্যান

শেরপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

শেরপুরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। শেরপুর -১ (সদর) আসনে স্বতন্ত্রপ্রার্থী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর পক্ষে প্রচারণায় নেমেছেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি দেবাশীষ ভট্টাচার্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদদারী নেতৃবৃন্দরা।

শুক্রবার (২২ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লার আখের মামুদ বাজারে ছানুর প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেন হুমায়ুন কবির রুমান।

জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস আর ডি আলমের সঞ্চালনায় উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন হুমায়ুন কবির রুমান।

এসময় আরও বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফত আলী, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব আনিছুর রহমান মন্ডল, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতি ও আখের মামুদ দারুল উলুম নূরানী হাফেজীয়া মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল করিম, ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মাদ্রাসার সভাপতি ও আ’লীগ নেতা লুতফর রহমান, দক্ষিণ মোবারকপুরের সমাজ সেবক ও আ’লীগ নেতা শফিকুল ইসলাম মন্ডল, মৎসজীবি লীগ নেতা ও মোবারকপুর কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন দমদমা কালীগঞ্জ মহল্লার সমাজ সেবক আরিফুর রহমান আরিফ, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ফকির মাহমুদ, প্রচার সম্পাদক নয়ন মিয়া, আ’লীগ কর্মী আবুল কালাম, নূরনবী, মিন্টু মিয়া, ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান হৃদয়সহ মোবারকপুর ও দমদমা কালীগঞ্জ মহল্লার প্রায় ৩শতাধিক লোকজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র চর্চার সুযোগ করে দিয়েছেন। তাই স্বতন্ত্র প্রার্থীর সুযোগ দিয়েছেন। তাদের মধ্যে উপযুক্ত প্রার্থীকে আপনারা বেছে নিবেন। শেরপুরের পশ্চিমাঞ্চলের তেমন কোনো উন্নয়ন হয়নি আর পূর্বাঞ্চলে প্রায় সব সরকারি স্থাপনা নিয়ে যাওয়া হয়েছে। আমরা উন্নয়ন বঞ্চিত এবং একলোকের কাছে উন্নয়ন জিম্মি হয়ে আছে। এখন সময় এসেছে পরিবর্তনের। চারদিকে পরিবর্তনের ব্যপক জোয়ার উঠেছে। আর এই সুযোগটুকু জননেত্রী আপনাদের করে দিয়েছেন। সুতারাং আপনাদের প্রতি আহ্বান জানাব জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং পশ্চিমাঞ্চলের উন্নয়ন ঘটাতে ট্রাক প্রতিকে ছানোয়ার হোসেন ছানুকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102