ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষমেষ ক্ষমা চাইলেন ডি কক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৭ বার পঠিত

কালো বরণ সে যে স্রষ্টারই দায়, কিন্তু শ্বেতবর্ণ কায় তা ভুলিয়া যায়। সহস্রাব্দর পর সহস্রাব্দ, শতাব্দীর পর পার হয়েছে শতাব্দী। প্রস্থর-ব্রোঞ্জ-লৌহ যুগ পেরিয়ে মানুষের ভাষ্যমতে আমরা এখন সভ্যজাতি। কিন্তু আদৌ কতটুকু সভ্য আমরা! সাদা-কালোর বিভেদ যে, এখন তোলে প্রশ্নের আঙ্গুল। দৃশ্যমান না হলেও অদ্ভুত এক দাসত্বের রজ্জুতে পৃষ্ট মানব সমাজ। যে ছোবল থেকে বাদ যায়নি ক্রীড়াঙ্গনও।

অথচ নো রেসিজম ইন স্পোর্টস। এই স্লোগান তাবদ দুনিয়াকে বেঁধেছিল এক সুতোয়। তবুও কখনও প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা সমর্থক। বর্ণবাদ মাঝে মাঝেই চাড়া দিয়েছে মাথা। তবে ভদ্রলোকের খেলা ক্রিকেটে এই ইস্যুতে খুব একটা হয়নি তর্ক। তাই যেন এবার উসকে দিলেন প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দলের খেলোয়াড়দের হাঁটু গেড়ে বসার নির্দেশ দিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে সে আদেশ মানতে রাজি হননি ডি কক। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে। ফলাফল চারদিকে ওঠে সমালোচনার ঝড়। তাকে বর্ণবাদীর তকমা দিয়েছেন অনেকেই। ক্রিকেট ক্যারিয়ারই পরে যায় হুমকির মুখে।

চারদিকের তীর্যক সব মন্তব্যের পর অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন এ প্রোটিয়া। মুখ খুললেন দুইদিন পর। এক বিবৃতিতে পরিষ্কার করেছেন নিজের অবস্থান।

বিবৃতিতে কিছুটা আবেগী হয়ে পড়েছিলেন কক। কথা দেন পরের ম্যাচ থেকেই বসবেন হাঁটু গেড়ে। সেই সঙ্গে আহ্বান জানালেন অন্যের মতামতকে সম্মান জানাতে।

নেলসন ম্যান্ডেলার দেশে এত সহজেই ভক্তরা তাকে ক্ষমা করবেন কি না তা বলে দেবে সময়ই। সঙ্গে অন্যদের জন্যও এ ঘটনা জানিয়ে দিলো বার্তা। ক্রিকেট যে ভদ্রলোকের খেলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102