ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ কর্মদিবসের বিদায়ী সংবর্ধনায় কাঁদলেন প্রধান বিচারপতি (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩ বার পঠিত

হাসান ফয়েজ সিদ্দিকী। বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি। দায়িত্বে নেয়ার পরই বিচার বিভাগে শুরু করেন শুদ্ধি অভিযান। দুর্নীতির বিরুদ্ধে তো বটেই মামলা জট কমাতে, দেশের সব বিভাগের দায়িত্ব দিয়ে দেন, বেশ ক’জন বিচারপতির কাঁধে।

১৭ বছরের বিচারিক জীবনের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। সকাল ৯টা ১০ মিনিটে এজলাসে বসেন তিনি। বিদায় সংবর্ধনা শুরু হয়, সকাল সাড়ে ১০টায়। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সব আসন।

শুরুতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও পরে সুপ্রিম কোর্ট বারের সভাপতি, সংবর্ধনা দেন। এরপর এজলাসে নিজের শেষ বক্তব্য দেন, প্রধান বিচারপতি। এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। এ সময় কাঁদেন প্রধান বিচারপতির পরিবারের সদস্যরাও।

বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগে আস্থা হারালে, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে। আইনজীবীদের বিভক্তি বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে।

অ্যাটর্নি জেনারেল বলেন, উনি বিচারক হিসেবে যে রায়গুলো দিয়েছেন, সেই রায়গুলোর মাধ্যমে তিনি আইনের বিভিন্ন বিষয় আমাদের স্পষ্ট করে দিয়েছেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আইন যদি বিচার বিভাগকে পিষে দেয়; আর ধনীরা যদি আইনকে পিষে দেয়; তাহলে রাষ্ট্র ও বিচার বিভাগ সঠিকভাবে চলছে, সেটি বলা যাবে না।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি বলেছেন অন্যরা ব্যর্থ হলেও সুপ্রিম কোর্টকে ঠিক থাকতে হবে। মানুষ যদি সুপ্রিম কোর্টের প্রতি আস্থা হারায় সেক্ষেত্রে মানুষের দাঁড়ানোর জায়গা থাকবে না। এ কারণে সুপ্রিম কোর্টকে সবসময় দৃড়তার সঙ্গে সংবিধান সংরক্ষণের জন্যে আইনজীবীরা যে শপথ নিয়েছেন সে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন, হাসান ফয়েজ সিদ্দিকী। তবে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট অবকাশে যাবে; তাই আজই তার শেষ দিন। ২৬ সেপ্টেম্বর ২৪তম প্রধান বিচারপতি পাবে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102