ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ পর্যন্ত স্থগিত হলো কোক স্টুডিওর কনসার্ট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

সময় পেছাতে পেছাতে শেষ পর্যন্ত স্থগিতই হলো কোক স্টুডিও বাংলার কনসার্ট। এর আগে বেশ কয়েকবার পেছান হয় কনসার্ট শুরু হওয়ার সময়। তবে বৈরী আবাহাওয়ার কারণে শেষ পর্যন্ত কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আবার নতুন করে এই কনসার্ট হবে কি না এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আজ দুপুর দেড়টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল কোক স্টুডিও বাংলার কনসার্ট। দুই হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি। আর সেই সুবাদেই এত আয়োজন। যদিও ট্রফি দেখতে না পারলেও প্রিয় শিল্পীর গান শুনতে আগেই রেজিস্ট্রেশন সেরেছেন প্রায় ২৫ হাজার দর্শনার্থী।

যেখানে গান গাইতেন জেমস, মমতাজ, অর্ণব, তাহসানসহ অনেকেই। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে শেষ পর্যন্ত ভেস্তে যায় কনসার্টটি।

এর আগে আয়োজক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন জানিয়েছিলেন, মাঠে জমে যাওয়া পানি নিষ্কাশন থেকে শুরু করে ভেন্যু ঠিক করতে আমাদের চার ঘণ্টার মতো সময় লাগবে। কনসার্টের গেট ১টা ৩০ মিনিটে খোলার কথা থাকলেও বিকেল ৫টায় গেট খোলা হবে এবং কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। কিন্তু বৃষ্টির বাধায় তা আর হলো না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102