ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ ম্যাচে খেলবেন না সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চান না তিনি। এ কারণেই শুক্রবার (১০ সেপ্টেম্বর) কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলবেন না সাকিব। বিশ্রামে থাকবেন এই স্পিনার।

গত দুই ম্যাচে উইকেটশূন্য থাকা সাকিবকে এখন টি-টেয়েন্টিতে মালিঙ্গার সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছুঁতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত। আইপিএল খেলতে তার দুবাই যাওয়ার কথা আরও দুই-তিন দিন পর।

সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটারকেই বিশ্রামে রাখার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সাকিব ছাড়াও বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও বাঁহাতি স্পিনার নাসুম আহেমদ।

এর আগে ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। এরপর অস্ত্রোপচার করান অস্ট্রেলিয়ায়। সেই ব্যথা আবার ফিরে আসায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। মাত্র ৯৩ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয় বাংলাদেশি বোলাররা। ৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়লেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর নাঈম শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে টিম বাংলাদেশ। আর সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

সিরিজ জয়ের মিশন শেষে দলের বোলারদের পুরো ক্রেডিট দেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশেষ করে নাসুম এবং মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ টি-টোয়েন্টি কাপ্তান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102