ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ ম্যাচ জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪০ বার পঠিত

বিশ্বকাপে অনেক আশা নিয়েই এসেছিল বাংলাদেশ। টুর্নামেন্টের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতায় বাংলাদেশ থেকে সমর্থকদেরও অনেক বেশি প্রত্যাশা ছিল।

কিন্তু খেলতে গিয়ে সব প্রত্যাশা নিভিয়ে দিল টাইগাররা। কোনোভাবে গ্রুপপর্ব পেরিয়ে সুপার টুয়েলভে সবগুলো ম্যাচে হার। এতকিছুর পরেও শেষ ম্যাচে জয়ের আশা দেখছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

সেমিফাইনালের স্বপ্ন শেষ হলেও সুপার টুয়েলভে অন্তত দেশের মানুষকে একটি জয় উপহার দিতে চায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন দলের পেসার তাসকিন। তিনি বলেন, ‘সামনে একটা ম্যাচ আছে, সেটা যদি ভালোভাবে শেষ করতে পারি, এটাই প্রত্যাশা এখন। দোয়া করবেন সবাই যেন, শেষ ম্যাচটা ভালো করে অন্তত একটা জয় উপহার দিতে পারি দেশকে। ’

বাংলাদেশের টানা হারে ক্ষোভে ফুসছে সমর্থকরা। ক্রিকেট দলের এমন বাজে ফর্মে সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। অনেক চেষ্টা করার পরেও জয়ের মুখ দেখতে না পারয় সবকিছুই মেনে নিচ্ছেন তাসকিন।

তিনি বলেন, ‘কোনো হারই তো মজার না, বড় হোক আর ছোট হোক। হার তো হারই। হারতে কার ভালো লাগে বলেন? আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। স্বপ্ন ও আশা অনুযায়ী খেলতে পারিনি। এজন্য এত কথা, অনেক সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই। ’

আগামীকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে খেলবে বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102