ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ লড়াইয়ে হারতে চায় না বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

নানা শর্ত ও আর বিধিনিষেধের ঘেরাটোপে আবদ্ধ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ইতিমধ্যে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। চতুর্থ ম্যাচে দুর্ভাগ্যজনক পরাজয়ের পর শেষ ম্যাচে কোন অঘটন ঘটাতে দিতে চায় না স্বাগতিকরা।

৯ আগস্ট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। কোভিড পরিস্থিতিতে স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই বাংলাদেশ সমর্থকদের। তবে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসের পর্দায়।

এই সিরিজের আগে চারটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। চারটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এবার প্রায় ৪ বছর পর এ দেশে সফর করতে এসে বাংলাদেশ দলকে যেন চিনতে পারছে না ম্যাথু ওয়েডের দল। বাইশ গজের লড়াইয়ে অজিদের কোণঠাসা করে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে স্বাগতিকরা।

যদিও চতুর্থ ম্যাচে লড়াই করেও ৩ উইকেটে হেরে গেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আগের চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। সিরিজ জিতলেও ১৭ সদস্যের স্কোয়াডে বাকিদের সুযোগ মেলেনি।

অন্যদিকে, স্বস্তির জয় পেলেও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শেষ ম্যাচটা জিতে কিছুটা হলেও প্রলেপ লাগাতে চায় সেই ক্ষতে। তবে মিরপুরের উইকেটে বিষয়টি যে কতটা কঠিন সেটা বেশ ভালোভাবেই জানে আগের ম্যাচের ম্যাচসেরা সোয়েপসন।

টিম অস্ট্রেলিয়ার স্পিনার মিচেল সোয়েপসন বলেন, ‘শেষ ম্যাচটা জিততে চাই। এটাই আপাতত দলের সবার লক্ষ্য। যদিও এই উইকেট স্পিনারদের জন্য স্বর্গ। সিরিজ হারলেও বাংলাদেশের মতো এমন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা, বিশ্বকাপের আগে আমাদের জন্য দারুণ ইতিবাচক।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102