ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ হলো গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত
শেষ হলো গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট: ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয় এবং পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ওই কর্মশালার সমাপ্তি হয়।

শেষ হলো গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় ও আয়োজনে ৩ দিনের এই কর্মশালায় সারাদেশ থেকে ২৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রথম দিন সকাল ৯ টায় এএলআরডি এর নির্বাহী পরিচালক শামসুল হুদা (ভিডিও কনফারেন্সে) সংযুক্ত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন।

টানা তিনদিন ব্যাপী এই কর্মশালায় অতিথি হিসেবে বেলা এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, সমকালের নির্বাহী সম্পাদক আবু সাঈদ খান, এএলআরডি এর এমকেএম বুলবুল আহমেদ, সেড এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী নাদিরা কিরন ও এনজিও বিষয়ক ব্যুরো উপসচিব এবং উপ-পরিচালক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

কর্মশালায় ভূমি অধিকার, কৃষি জমি, জলাশয়, পাহাড়, নারীর ক্ষমতায়ন, নদী ও পরিবেশ সুরক্ষা, অনুসন্ধানী খবরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় আজকের পরিবর্তনের বরিশাল প্রতিনিধি খন্দকার মনিরুল আলম, আজকের পত্রিকার দোয়ারা বাজার, সুনামগঞ্জ প্রতিনিধি আশিস রহমান, সুনামগঞ্জ কন্ঠের মাহবুবা বেগম, সমকালের বানারপাড়া, গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, দৈনিক মুক্ত বার্তার গাইবান্ধা প্রতিনিধি মিমি সরকার, দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, দৈনিক সংবাদের মাধবী কুজর, দৈনিক নবচেতনার সিরাজগঞ্জ প্রতিনিধি শাহীন শেখ, বাংলা ৭১ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন, আজকের কাগজের ময়মনসিংহ প্রতিনিধি মারুফা জাহান , ঢাকা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরত এ খুদা, জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টো, চ্যানেল ২৪ এর ময়না খাতুন, মাবুব বার্তার পার্বতীপুর প্রতিনিধি মুক্তা আরা পারভীন, ঢাকা পোস্টের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক, ডেইলি উত্তর কন্ঠের বগুড়া প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ টুডের বগুড়া প্রতিনিধি শামীমা আক্তার, মোহনা টিভির শারমিন স্বর্না উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে রাজধানী ঢাকাস্থ মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ কর্মশালা শুরু হয়ে চলে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) পর্যন্ত। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এএলআরডি এর কর্মসূচি কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা মোঃ আজীম হায়দার ও সহকারী আলোচক ফারহানা ফেরদৌস। স্বাস্হ্যবিধি মেনে এবং সুন্দর ও মনোরম পরিবেশে এ কর্মশালা শেষে এএলআরডি এর পক্ষ থেকে উপস্থিত সকল সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয়

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102