ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ হলো ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ৬৭ বার পঠিত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ নন-ক্যাডারে চাকরি পেতে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২২ জন পরীক্ষার্থী।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা পর্যাপ্ত পরিমাণ পরীক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছি।

পিএসসি জানায়, দেশের আটটি বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে ২৩৫টি কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

জানা গেছে, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসন-বিন্যাস করে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে আসন বসানো হয়। একই সঙ্গে বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে এক হাজার ২২ জনকে নেয়া হবে। এবারের বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

আর চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102