ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শৈত্যপ্রবাহ কাটলেও আসছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২
  • ২৫ বার পঠিত

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঘের শুরুতে দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে এর বিস্তার কমে আসছে।

তিনি বলেন, নওগাঁ, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (১৯ জানুয়ারি) তাপমাত্রা বাড়তে পারে। এখন শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে রাতে শীতের অনুভূতি বাড়ছে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৩-২৪ জানুয়ারির দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আভাস দেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেন, দুয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে গেলেও আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা রয়েছে। আর জানুয়ারির শেষ দিকে আরেক দফা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

চলতি মৌসুমে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে কোনোটিই তিন-চার দিনের বেশি স্থায়ী হয়নি। এর মধ্যে চলতি মৌসুমে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102