ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শৈত্যপ্রবাহ: সূর্যের দেখা নেই কুড়িগ্রামে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

কুড়িগ্রামে আবারও তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে চারদিক। দুই দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

পাশাপাশি, বইছে কনকনে হিমেল হাওয়া। ফলে অধিক ঠান্ডা অনুভূত হচ্ছে-এমন পরিস্থিতিতে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী ও কৃষিজীবী মানুষেরা পড়েছেন দুর্ভোগে।

জেলার রাজারহাটে অবস্থিত কৃষি ও সিনপটিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ক্রমান্বয়ে কমছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান। আকাশ আংশিক মেঘলা। বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে চারদিক। ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি। তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস রয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার ‍(১২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102