ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার ও মসজিদের টাকা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ঠা ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১৫ সংঘর্ষকারী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা জানায়, গত ৩ মাস আগে আলমডাঙ্গা জামে মসজিদে দীর্ঘদিন ধরে জমা দান বাক্সের টাকা পঁচে নষ্ট হওয়ার পর হিসাব রক্ষক আলমডাঙ্গা গ্রামের গোলাম রহমানের ছেলে চুন্ন মন্ডল তা ফেলে দেয়। পরে ঘটনাটি জানাজানি হলে, গ্রামবাসিরা এ টাকার হিসাব জানতে চায়। এ নিয়ে সে সময় মসজিদে হাতাহাতির ঘটনা ঘটে।

সে ঘটনার সূত্র ধরে সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য বাবুল মন্ডল ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকরা দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাবুল, লতিফ, লিটন, এরশাদসহ ১৫ ব্যক্তি আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শৈলকুপার আলমডাঙ্গা গ্রামে মসজিদের একটি ঘটনা নিয়ে গ্রামবাসিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102