ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শোক দিবসে ঢামেকে মিলবে বিনামূল্যে চিকিৎসা সেবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫৩ বার পঠিত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ এই আয়োজন করতে যাচ্ছে। এ ছাড়া এই দিনটিকে ঘিরে বিভিন্ন কর্মসূচি হতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সম্পর্কে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‌‌জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম আগামীকাল বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। এ ছাড়া ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। কাল সীমিত পরিসরে বহির্বিভাগ সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসা যথারীতি আগের মতোই থাকবে।

হাসপাতাল সূত্র জানায়, সকালে পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম তেলাওয়াত করে বঙ্গবন্ধু ও শহিদ পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে। বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে। আলোচনা পর্বে উপস্থিত থাকবেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সসহ কর্মচারী বৃন্ধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102