ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শোয়েবকে অপমানের পর ক্ষতিপূরণও চাইছে টিভি চ্যানেল!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৭ বার পঠিত

বিশ্বকাপের মাঝে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে টক শোতে গিয়েছিলেন স্পিডস্টার শোয়েব আখতার। লাইভ সেই অনুষ্ঠানে উপস্থাপক তাকে রীতমতো অপমান করেন। তাকে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। চরম বিব্রত হয়ে টক শো ছেড়ে বেড়িয়ে যান শোয়েব। এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল সাইটে তোলপাড় শুরু হয়। এজন্য সেই উপস্থাপক তো ক্ষমা চান নি, বরং শোয়েবের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে!

শারজায় নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচের সময় পাকিস্তানের ন্যাশানাল চ্যানেলে চলছিল সেই লাইভ শো। সেই শোতে আরও উপস্থিত ছিলেন স্যার ভিভ রিচার্ডস এবং ডেভিড গাওয়ারের সঙ্গে অন্যান্য অতিথিরা। পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে কাকে নিয়ে আলোচনা করা হবে- এ বিষয়ে উপস্থাপক ডঃ নওমান নিয়াজ আর শোয়েব ঝামেলায় জড়ান। একপর্যায়ে নিয়াজ বলেন, ‘আপনি অতি চালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন। আপনার উচিত এই অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়া।’

শোয়েব তবু অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে তার সঙ্গে ওই আচরণের জন্য নিয়াজকে দুঃখ প্রকাশ করতে বলেন শোয়েব। কিন্তু নিয়াজ সেদিকে ভ্রুক্ষেপ করেননি। শোয়েবও সবার কাছে ক্ষমা চেয়ে অনুষ্ঠান ত্যাগ করেন। অনুষ্ঠানটি আবার শুরু হলে শোয়েব শোয়েব বলেন, ‘জাতীয় টিভিতে আমার সাথে যেভাবে আচরণ করা হয়েছে, আমি মনে করি না যে আমার এই অনুষ্ঠানের অংশ হওয়া উচিত এবং আমি পিটিভি থেকে পদত্যাগ করছি এবং সেখান থেকে চলে যাচ্ছি।’

এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শোয়েবকে এভাবে অপমান করার নিন্দা করেন। কিন্তু উপস্থাপক নিয়াজ এতকিছুতেও দমে যাননি। তিনি দম্ভ নিয়েই বলেন, ‘শোয়েবের সঙ্গে চুক্তি ছিল তিনি অন্য কোথাও টক শো করবেন না। মানুষের ধারণা, আমি শুধুই একজন উপস্থাপক; তারা ভুলে যায়, আমিই তার বেতন দেই, কারণ আমি চ্যানেলের প্রধান।’ এরপর শোয়েবের বিরুদ্ধে সেই টিভি চ্যানেল রিকভারি নোটিশ পাঠিয়েছে। সেইসঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি ৩৩ লাখ রুপি চেয়েছে পিটিভি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102