ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বশুরবাড়িতে ভার্জিনিটি টেস্টে ফেল করায় ডিভোর্স

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

প্রতিবেশী ভারতে বরাবরই নিগ্রহে শিকার হয় নারীরা। দিন দিন নারীদের প্রতি নিগ্রহের পরিমাণ বেড়েই চলেছে দেশটিতে। ফের সেরকমই আরেকটি ঘটনা সামনে এলো আবার। ঘটনা ঘটেছে ভারতের রাজ্য মহারাষ্ট্রের কোলাপুরে।

সেখানে দুই বোনের বিয়ে ভেঙেছে। তার কারণ তাদের ভার্জিনিটি পরীক্ষার মুখোমুখি হতে হয়। সেই পরীক্ষায় তারা ফেল করতেই নৃশংস অত্যাচারের মুখোমুখি হতে হয় তাদের।

জানা গেছে, তাদের স্বামী পঞ্চায়েতে তালাকের জন্য অনুরোধ করে। তাতে সম্মতিও দেয় পঞ্চায়েত। গোটা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ওই স্বামী, শাশুড়ী এবং পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, দুই বোনকে বিবাহ বিচ্ছেদের নির্দেশ দেওয়া দু’জনের স্বামী, তার শাশুড়ী ও পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র সামাজিক বয়কট (প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিরোধ) আইনের অধীনে মামলা করেছে।

নিগ্রহের শিকার দুই বোনের অভিযোগ, বিয়ের পরে দুজনকেই শ্বশুরবাড়ির ভার্জিনিটি টেস্টে আলাদা বেডরুমে নিয়ে যাওয়া হয়। কুমারীত্ব পরীক্ষা করা হয়। জানানো হয়, এটাই নাকি তাদের ঐতিহ্য। কুমারীত্ব পরীক্ষায় ব্যর্থ হয় স্ত্রী।

এরপর অভিযোগ করা হয় তাদের বিয়ের আগেই অন্য কারও সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল। যদিও ভারতে ভার্জিনিটি টেস্ট বেআইনি।

এরপরে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যেই অশান্তি শুরু হয়। শ্বশুরবাড়িতে মারধরেরও শিকার হতে হয় তাদের। তার পরিবারের সদস্যদের কাছ থেকেও যৌতুকও চাওয়া হয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, রক্তপাত না হওয়া মানেই যে সে ভার্জিন নয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। মনে রাখবেন, যোনি মুখে হাইমেন নামক একটি আংশিক আবরণ থাকে। যা দৌড়, নাচ, ঝাঁপ বা অতিরিক্ত পরিশ্রমেও ছিঁড়ে যেতে পারে। তার জন্য যৌন মিলনের প্রয়োজন হয় না।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102