ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বশুরের সঙ্গে এ কেমন আচরণ পুত্রধূর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪ বার পঠিত

ছেলে-পুত্রবধূর ঝগড়া থামাতে গিয়ে প্রাণান্তকর পরিস্থিতির মুখে পড়লেন বৃদ্ধ শ্বশুর। রাগের বশে বৃদ্ধের অণ্ডকোষ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বউমার বিরুদ্ধে!

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুরের ময়না থানার নারকেলদহ গ্রামে। খবর আনন্দবাজার পত্রিকার।

অভিযুক্ত গৃহবধূর নাম শিখা হাইত। ২৭ বছরের তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শিখা চেয়েছিলেন পূজার আগে বাপের বাড়ি যেতে। কিন্তু স্ত্রীকে বাপের বাড়ি যেতে বাধা দেন স্বামী বিশ্বজিৎ।

স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এ সময় ছেলে-বউমার ঝগড়া থামাতে যান ৭৫ বয়সি বৃদ্ধ শ্বশুর।

রাগের মাথায় শ্বশুরের ওপর ঝাঁপিয়ে পড়েন শিখা। এর পর তার অণ্ডকোষ টেনে ছিঁড়ে ফেলেন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাকে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্বজিতের লিখিত অভিযোগের ভিত্তিতে ময়না থানার পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু আচমকা কেন এমন হিংস্র হয়ে উঠলেন গৃহবধূ, কেনই বা তিনি এমন কাণ্ড ঘটালেন?

এ নিয়ে তমলুকের প্রখ্যাত চিকিৎসক আলোক পাত্র বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজের একটা বড় অংশের মানুষ অল্পতেই প্রচণ্ড হিংস্র হয়ে যান। এর অন্তর্নিহিত কারণ লুকিয়ে আছে সমাজের প্রাত্যহিক জীবনের প্রেক্ষাপটে।

ছোট পরিবার, একা থাকার অভ্যাস, সমাজমাধ্যমে এক টানা ডুবে থাকা ইত্যাদি এ জন্য দায়ী।’ওই তরুণী যেভাবে শ্বশুরের অণ্ডকোষ ছিঁড়ে ফেলেছেন, তা একটি ব্যতিক্রমী ঘটনা। কী কারণে নারী শ্বশুরের গোপনাঙ্গে হামলা চালালেন সেদিকটিও বিশেষভাবে দেখা জরুরি। রাগের মাথায় অন্য জায়গায় তো হামলা করা যেত।

যদি দুর্ঘটনাজনিত কারণে এমনটি ঘটে থাকে তা হলে সেটি সাময়িক রাগের বহিঃপ্রকাশ। আর যদি গৃহবধূটি জেনেবুঝেই এ হামলা করেন, তা হলে এর পেছনে শারীরিক সম্পর্কের টানাপড়েনের বিষয়টিও লুকিয়ে থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102