ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালের হার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

টানা চার ম্যাচে জয়ের পর হারল বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের শুরুতে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হার এড়াতে পারেনি বরিশাল।

এরপর টানা চার ম্যাচে বরিশাল হারায় রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফের রংপুর রাইডার্স ও ঢাকা ডমিনেটর্সকে।

মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে বরিশাল মুখোমুখি হয় সিলেটের। এদিন সিলেটকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ ছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশালের।

কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়াই করেও শেষ পর্যন্ত ২ রানে হারে বরিশাল। এদিন আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর ৬৬ বলে ১১টি চার আর এক ছক্কায় সাজানো অপরাজিত ৮৯ আর টম মুরসের ৩০ বলের ৪০ এবং থিসেরা পেরেরার ১৬ বলের ২১ রানে ভর করে ৫ উইকেটে ১৭৩ রান করে সিলেট।

টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় বরিশাল। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪২ রান করে ফেরেন ওপেনার ইবরাহিম জাদরান। ১৯ বলে ৩১ রান করেন সাইফ হাসান। ১৮ বলে ২৯ রান করেন অধিনায়ক সাকিব। ১২ বলে ২১ রান করেন করিম জানাত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102